মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে তার চুরির সময় দুই চোরকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন,নারায়ণগঞ্জের ফতুল্লার থানার পাতিলপুর এলাকার তাহারুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩০) এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার এলাকার লেচু মিয়ার ছেলে রানা (৩০)।
সিরাজদীখান পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. নুরুল আলম ভূঁইয়া বলেন,
শুক্রবার বেলা ১১টার দিকে তালতলা অভিযোগ কেন্দ্রের তার চুরি করতে গিয়ে দুই ব্যক্তি ধরা পড়ে। স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে নিয়ে যায়।
সিরাজদীখান থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন,পল্লী বিদ্যুতের তালতলা অভিযোগ কেন্দ্রে তার চুরির সময় স্থানীয়রা দুইজনকে আটক করে আমাদের খবর দেয়। পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে এবং পরে আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত