সিরাজদীখানে পাট চাষে আগ্রহ বেড়েছে
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কৃষকদের মধ্যে পাট চাষে আগ্রহ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে পাটের ফলন আশানুরূপ হয়েছে। সেই সঙ্গে খাল-বিলে পানি আসায় পাট জাগ দেওয়ার কাজেও কোনো বড় ধরনের সমস্যা হচ্চে না। এসব ইতিবাচক কারণে গত বছরের তুলনায় এ বছর উপজেলায় ২৬৯ হেক্টর বেশি জমিতে পাট চাষ হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ১২২ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ৮৫৩ হেক্টর জমিতে। কৃষি কর্মকর্তারা বলছেন, আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় কৃষকেরা এবার পাট চাষে আগ্রহ দেখিয়েছেন।
কৃষকরা জানান, পাট কেটে জাগ দেওয়ার পর তাঁরা ওই জমিতে আমন ধান রোপণ করবেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবারের পাট মৌসুম নিয়ে তারা সন্তুষ্ট হলেও বাজারদর নিয়ে রয়েছে শঙ্কা। অনেকে বলছেন, উৎপাদন খরচের তুলনায় দাম না পেলে লাভের আশা ক্ষীণ।
গতকাল বুধবার দুপুরে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের উত্তর গোবরদী গ্রামসহ মালখানাগর, ইছাপুরা, কোলা ও মধ্যপাড়া ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কৃষকেরা জমি থেকে পাট কেটে খাল-বিলে নিয়ে জাগ দেওয়ার কাজে ব্যস্ত। কেউ কেউ পাটের আশ ছড়ানোর কাজেও লেগে পড়েছেন।
উত্তর গোবরদী গ্রামের পাটচাষি আব্দুর রহমান বলেন, আমি ৩৫ শতাংশ জমিতে পাট চাষ করেছি। মৌসুমের শুরুতে বৃষ্টি ভালো হওয়ায় পাটের ফলন ভালো হয়েছে। এখন খালে-বিলে পানি চলে এসেছে, তাই জাগ দেওয়ার কাজ দ্রুত করতে পারছি।
আরেক চাষি আক্তার হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার পাটের ফলন অনেক ভালো হয়েছে। আমি ১৭০ শতাংশ জমিতে পাট করেছি। যদি বাজারে ভালো দাম পাই, তাহলে আগামীতে আরও বেশি জমিতে চাষ করব।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাইদ শুভ্র বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ তেমন ছিল না। ফলে পাটের ফলন ভালো হয়েছে। বাজারে দাম ঠিক থাকলে আগামী বছর পাট চাষ আরও বাড়বে বলে আমরা আশা করছি।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৫

মতামত