তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এনি রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম ভূঁইয়া এবং উপজেলা পরিষদের সিএ আবু তাহের।
পিঠা উৎসবে বিভিন্ন ধরনের দেশীয় পিঠা প্রদর্শন করা হয় এবং উপস্থিত অতিথিরা স্টল পরিদর্শন করেন। উৎসব ঘিরে অনুষ্ঠানে অংশ নেওয়া স্থানীয় নারী উদ্যোক্তা ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

মতামত