মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে ফসলি জমি ভরাটের দায়ে মাতৃভূমি সিটি নামের একটি আবাসন প্রকল্প কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।
অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বালু উত্তোলন করে ফসলি জমি ভরাট করার অপরাধে মাতৃভূমি সিটি কর্তৃপক্ষকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় জরিমানা আদায়ের পাশাপাশি অনুমতি ছাড়া মাটি ভরাট কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি জানান, কৃষি জমি রক্ষা ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত আছে।
মতামত