মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে ফসলি জমি ভরাটের দায়ে ড্রেজার পাইপসহ বালু ভরাটের সরঞ্জামাদি বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দন গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
এ সময় ফসলি জমি ভরাটের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও সেখানে বালু ভরাটের কাজে ব্যবহৃত ড্রেজার পাইপসহ বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া যায়। পরে এসব সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, ফসলি জমি রক্ষায় অবৈধভাবে জমি ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত