আপডেট : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে ৩ জন আটক

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
 
গতকাল রবিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজারের পাশে শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাদাত শিকদারের সঙ্গে যুবদলের আহ্বায়ক কমিটির বহিষ্কৃত সদস্য সিফাতুল ইসলাম জনির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সকালে সিফাতুল ইসলাম জনির নেতৃত্বে শাহাদাত শিকদারের ভাতিজা আবু সাঈদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
 
খবর পেয়ে সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
 
উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাদাত শিকদার বলেন, জনির নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ভাতিজা আবু সাঈদের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তিনি অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান।
 
তবে সিফাতুল ইসলাম জনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি তিনদিন ধরে ঢাকার বাইরে আছেন। এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
 
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে ৩ জন আটক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে ৩ জন আটক

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
 
গতকাল রবিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজারের পাশে শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাদাত শিকদারের সঙ্গে যুবদলের আহ্বায়ক কমিটির বহিষ্কৃত সদস্য সিফাতুল ইসলাম জনির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সকালে সিফাতুল ইসলাম জনির নেতৃত্বে শাহাদাত শিকদারের ভাতিজা আবু সাঈদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
 
খবর পেয়ে সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
 
উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাদাত শিকদার বলেন, জনির নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ভাতিজা আবু সাঈদের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তিনি অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান।
 
তবে সিফাতুল ইসলাম জনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি তিনদিন ধরে ঢাকার বাইরে আছেন। এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
 
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত