বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদীখানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেয়াইন ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খান, সাধারণ সম্পাদক খায়ের শেখ।
কেয়াইন ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুব সরদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেয়াইন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মীরা বিএনপির ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

মতামত