মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদ আঙিনায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ নাজমুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. ওয়াহিদুজ্জান মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সাত্তার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাজী মো. নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন চৌধুরী ও মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুম অর রশিদ, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম নাফিস, কাজী কামরুজ্জামান লিপুসহ ইছাপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, দেশে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। অতীতেও বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। তিনি দাবি করেন, একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের পলায়নকারী নেতৃবৃন্দ দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
মতামত