দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদীখানে মতবিনিময় সভা করেছে বিএনপি। গতকাল শনিবার বিকেল ৪ টার দিকে উপজেলার সিকদার মার্কেটে কেয়াইন ইউনিয়নের ৯ টি ওয়ার্ড এ সভার আয়োজন করে। কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল মৃধা, সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মোল্লা।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেয়াইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়ের মেল্লা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, কেয়াইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য নয়ন রোজারিও প্রমুখ। এছাড়া কেয়াইন ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. আব্দুল্লাহ বলেন, কেয়াইন ইউনিয়নের বিএনপিকে সুসংগঠিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের কোনো নেতাকর্মী চাঁদাবাজি করে না। যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল বা টেন্ডারবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৫

মতামত