ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন।
গতকাল মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উপজেলা মোড়ে বিএনপির প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব হোসেন, শেখরনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইছাপুরা ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভূঁইয়া, কৃষক দলের সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় এক বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন,কোমলমতি শিক্ষার্থীদের এই করুণ দুর্ঘটনা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এমন একটি ঘটনায় শোক প্রকাশের ভাষা খুঁজে পাওয়া কঠিন। শেখ মো. আব্দুল্লাহ ভাই এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দোয়া মাহফিলে দুর্ঘটনায় নিহত সকল শিক্ষার্থীর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৫

মতামত