মুন্সীগঞ্জের সিরাজদীখান থানায় বদলিজনিত কারণে বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নানকে সংবর্ধনা এবং নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনকে বরণ করা হয়েছে।গতকাল বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে সিরাজদীখান থানা প্রাঙ্গণে এ বিদায়ী সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করে সিরাজদীখান থানা পুলিশ।
সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজের সভাপতিত্বে এবং সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সুমন চন্দ্র ক্ষত্রিয়, শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জিত কুমার ঘোষ, উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা এবং থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ওসি মো. আব্দুল হান্নানের দায়িত্বকালীন কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে নবাগত ওসি মো. আলাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় বক্তারা বিদায়ী ওসি মো. আব্দুল হান্নানের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নবাগত ওসি মো. আলাউদ্দিনের নেতৃত্বে সিরাজদীখান থানার আইনশৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

মতামত