আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে বৃষ্টিতে সড়কে ছোট-বড় গর্ত

সিরাজদীখানে বৃষ্টিতে সড়কে ছোট-বড় গর্ত

টানা বৃষ্টির কারণে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের গোবরদী তিন রাস্তার মোড় থেকে মালখানগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কটি হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যানবাহন চলাচলে মারাত্মক বিঘœ ঘটছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, গোবরদী মহিলা মাদ্রাসা সংলগ্ন সড়কে একটি বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা প্রায় অর্ধেক রাস্তা জুড়ে রয়েছে। এই অংশে গাড়ি চলাচলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
এছাড়া চিকনেসার গ্রামে সড়কের ওপর বড় আকারের দুটি গর্ত তৈরি হয়েছে। গর্তগুলোতে বৃষ্টির পানি জমে থাকায় সেগুলো সহজে চোখে পড়ে না, ফলে প্রায়ই যানবাহন আটকে যাচ্ছে। পুরো রাস্তাজুড়ে খানাখন্দের কারণে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে এবং যাত্রীরা পড়ছেন চরম দুর্ভোগে।
অটোরিকশাচালক আল আমিন বলেন,এক জায়গায় গাড়ি পাশ কাটাতে গেলে আরেক জায়গায় গিয়ে গর্তে পড়ে যাই। প্রায় প্রতিদিন কোনো না কোনো গাড়ি আটকে যায়। যাত্রীদেরও ভয় লাগে। স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন,এই রাস্তা দিয়ে স্কুল-কলেজ, বাজার ও হাসপাতালে যাওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই। অথচ এমন অবস্থায় যাতায়াত কষ্টকর হয়ে পড়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বর্ষাকালের শুরুতেই সড়কের এমন অবস্থা ভয়াবহ রূপ নিচ্ছে। দ্রæত সংস্কার না হলে এই সড়ক সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। তাঁরা দ্রæত সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামতের দাবি জানান।
বয়রাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ বলেন,ঈদের আগে টানা বৃষ্টির কারণে রাস্তার বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে। ঈদের সরকারি ছুটি শেষে উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানাব, যেন দ্রæত ব্যবস্থা নেওয়া যায়।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে বৃষ্টিতে সড়কে ছোট-বড় গর্ত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে বৃষ্টিতে সড়কে ছোট-বড় গর্ত

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৫

featured Image

টানা বৃষ্টির কারণে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের গোবরদী তিন রাস্তার মোড় থেকে মালখানগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কটি হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যানবাহন চলাচলে মারাত্মক বিঘœ ঘটছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, গোবরদী মহিলা মাদ্রাসা সংলগ্ন সড়কে একটি বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা প্রায় অর্ধেক রাস্তা জুড়ে রয়েছে। এই অংশে গাড়ি চলাচলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
এছাড়া চিকনেসার গ্রামে সড়কের ওপর বড় আকারের দুটি গর্ত তৈরি হয়েছে। গর্তগুলোতে বৃষ্টির পানি জমে থাকায় সেগুলো সহজে চোখে পড়ে না, ফলে প্রায়ই যানবাহন আটকে যাচ্ছে। পুরো রাস্তাজুড়ে খানাখন্দের কারণে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে এবং যাত্রীরা পড়ছেন চরম দুর্ভোগে।
অটোরিকশাচালক আল আমিন বলেন,এক জায়গায় গাড়ি পাশ কাটাতে গেলে আরেক জায়গায় গিয়ে গর্তে পড়ে যাই। প্রায় প্রতিদিন কোনো না কোনো গাড়ি আটকে যায়। যাত্রীদেরও ভয় লাগে। স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন,এই রাস্তা দিয়ে স্কুল-কলেজ, বাজার ও হাসপাতালে যাওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই। অথচ এমন অবস্থায় যাতায়াত কষ্টকর হয়ে পড়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বর্ষাকালের শুরুতেই সড়কের এমন অবস্থা ভয়াবহ রূপ নিচ্ছে। দ্রæত সংস্কার না হলে এই সড়ক সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। তাঁরা দ্রæত সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামতের দাবি জানান।
বয়রাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ বলেন,ঈদের আগে টানা বৃষ্টির কারণে রাস্তার বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে। ঈদের সরকারি ছুটি শেষে উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানাব, যেন দ্রæত ব্যবস্থা নেওয়া যায়।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত