মুন্সীগঞ্জের সিরাজদীখানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনয় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন, মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরী, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিব সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলামসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর। দোয়া মাহফিলে কান্না জারিত কণ্ঠে সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মতামত