মুন্সীগঞ্জের সিরাজদীখানে বৈশাখী অফার নিয়ে- দ্যা এম্প্রেয়ার বে, গ্রুপের সাগর কন্যা কুয়াকাটায় পাঁচতারকা হোটেলের সেয়ার বিপণন-সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪ টার দিকে সিরাজদীখান উপজেলার নিমতলা বাজারে একটি চাইনিজ রেস্তোরাঁয় এ সেমিনার হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- 'দ্যা এম্প্রেয়ার বে' গ্রুপের পরিচালক কাজী ইউছুফ হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘দ্যা এম্প্রেয়ার বে- গ্রুপের পরিচালক মহসিন সিকদার পাভেল, ডিএমডি মো. আমিরুল ইসলাম সোহাগ এবং সিইও মো. ফরিদুরজামান, কেয়াইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন রোজারিও, মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান কাসেমী, মো. সাইদুর রহমান, আবু সাইদ মাদবর ও সাংবাদিক মো. নাজির হোসেন প্রমুখ।
বৈশাখী অফার নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন 'দ্যা এম্প্রেয়ার বে- ডেপুটি ম্যানেজার আব্দুল্লাহ্ আল-মামুন।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ‘দ্যা এম্প্রেয়ার বে’ গ্রুপ দেশের পর্যটননির্ভর এলাকা আন্তর্জাতিক মানের পাঁচতারকা হোটেল নির্মাণের উদ্যোগ নিয়েছে। প্রকল্পের আওতায় সমুদ্রকন্যা খ্যাত কুয়াকাটা এবং পর্যটন নগরী কক্সবাজার-এ আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হোটেল গড়ে তোলবেন।
মতামত