আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ১৪টি ইউনিয়নে অবস্থিত ৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৬টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৪০টি কেন্দ্রকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের প্রস্তুত করা তালিকা অনুযায়ী প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলায় মাত্র ২৪টি ভোটকেন্দ্রকে সাধারণ বা ঝুঁকি নেই। বাকি প্রায় ৭৩ শতাংশ কেন্দ্র কোনো না কোনোভাবে ঝুঁকির তালিকায় থাকায় নির্বাচনী নিরাপত্তা নিয়ে প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মোট ৯০টি ভোটকেন্দ্রের মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ ৪০টি, কম ঝুঁকিপূর্ণ ২৬টি এবং সাধারণ বা ঝুঁকি নেই ২৪টি কেন্দ্র রয়েছে।
উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে বালুচর ইউনিয়নে ৮টি ও লতব্দী ইউনিয়নে ৭টি কেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া বাসাইল ইউনিয়নে ৫টি, মধ্যপাড়া ইউনিয়নে ৩টি, চিত্রকোট ও কেয়াইন ইউনিয়নে ৩টি করে এবং রাজানগর, মালখানগর ও কোলা ইউনিয়নে ১টি করে কেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব কেন্দ্রে সাধারণ কেন্দ্রের তুলনায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের টহল দল সার্বক্ষণিক মাঠে থাকবে।
এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, ভোটকেন্দ্রগুলোর ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার চাপ এবং বিগত নির্বাচনের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রণয়ন করা হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

মতামত