মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (১১ মে) বিকেলে সিরাজদীখান বাজার এলাকায় রশুনিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও জাতির জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিস্তারে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, প্রশাসনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলেও চিহ্নিত অনেক মাদক কারবারি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য মো. শাহ আলম, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেক শিকদার, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য আমজাদ হোসেন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ শিকদার।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, যুবক ও স্থানীয় বাসিন্দারা কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সিরাজদীখান বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল করেন।
মতামত