মুন্সীগঞ্জের সিরাজদীখানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বাহেরঘাটা গ্রামের কবরস্থানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সেলিম ওরফে ড্যানি (৩১)। তিনি উপজেলার টেংগুরিয়া পাড়া গ্রামের হালিম হাওলাদারের ছেলে। তার কাছ থেকে ২০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
এছাড়া মো. আঙ্গুর আলী শেখ (৩৫) কুড়িগ্রাম জেলার রৌমারী থানার শিবেরডাঙ্গী গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বর্তমানে উপজেলার বাহেরঘাটা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত