মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় মাদক সেবনের অপরাধে মো. শাকিল (৩০) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার (৪ জুলাই) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার বালুচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
গোপন সংবাদের ভিত্তিতে বালুচর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে মো. শাকিলকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকারের ভিত্তিতে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

মতামত