মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাদকসেবীকে সাজা প্রদান করা হয়। অপরাধ স্বীকার করায় প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মালখানগর ইউনিয়নের নাইশিং গ্রামের মৃত আসকরের ছেলে মো. জাফর এবং রাজানগর গ্রামের নুরুল হকের ছেলে মো. শামীম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত