আপডেট : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, বাড়িঘর ভাঙচুর

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের পশ্চিম কয়রাখোলা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতে দায়ের করা মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘরে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
 
শনিবার (১ আগস্ট) এ ঘটনায় সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ করেন পশ্চিম কয়রাখোলা গ্রামের বাসিন্দা জরিনা বেগম (৩৯)।
 
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মো. জামাল (৫৫), মো. শাহনাল হোসেন (৩০), আবু কালাম (২৮), আলী হোসেন (৪৫), রেশমা বেগম (৪৫), লাকি বেগম (৩০) ও আমেলা বেগমের সঙ্গে জরিনা বেগমের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৩১ মে অভিযুক্তরা তাদের বাড়িতে হামলা চালিয়ে জরিনা বেগম ও তার মেয়ে ইমা মনিকে মারধর করেন বলে অভিযোগ। পরে চিকিৎসা শেষে জরিনা বেগম আদালতে একটি সি.আর. মামলা (নং-৩২২/২০২৬) দায়ের করেন।
 
জরিনা বেগম অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত ৩০ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা তাদের বাড়ির সামনে এসে গালাগাল করেন এবং ইট নিক্ষেপ করে ঘরের চারটি জানালার কাচ ভেঙে ফেলেন। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সময় তার মেয়ে ইমা (১৮)-কে চড়-থাপ্পড় মারারও অভিযোগ করা হয়।
 
জরিনা বেগম বলেন, মামলা তুলে না নিলে আমাদের হত্যা করা হবে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। আমরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।
 
তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে আমি আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় একটি পিটিশন মামলাও করেছি।
 
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. শাহনাল হোসেনের স্ত্রী লাকি বেগম বলেন, আত্মরক্ষার জন্য আমার স্বামী দু-একটি ইট ছুড়ে ছিলেন। তবে তাদের বাড়ির কোনো জানালার কাচ ভাঙেনি এবং কাউকে মারধরও করা হয়নি। বরং আমার স্বামীই মারধরের শিকার হয়েছেন। অথচ উল্টো আমাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।
 
এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, বাড়িঘর ভাঙচুর
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, বাড়িঘর ভাঙচুর

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের পশ্চিম কয়রাখোলা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতে দায়ের করা মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘরে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
 
শনিবার (১ আগস্ট) এ ঘটনায় সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ করেন পশ্চিম কয়রাখোলা গ্রামের বাসিন্দা জরিনা বেগম (৩৯)।
 
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মো. জামাল (৫৫), মো. শাহনাল হোসেন (৩০), আবু কালাম (২৮), আলী হোসেন (৪৫), রেশমা বেগম (৪৫), লাকি বেগম (৩০) ও আমেলা বেগমের সঙ্গে জরিনা বেগমের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৩১ মে অভিযুক্তরা তাদের বাড়িতে হামলা চালিয়ে জরিনা বেগম ও তার মেয়ে ইমা মনিকে মারধর করেন বলে অভিযোগ। পরে চিকিৎসা শেষে জরিনা বেগম আদালতে একটি সি.আর. মামলা (নং-৩২২/২০২৬) দায়ের করেন।
 
জরিনা বেগম অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত ৩০ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা তাদের বাড়ির সামনে এসে গালাগাল করেন এবং ইট নিক্ষেপ করে ঘরের চারটি জানালার কাচ ভেঙে ফেলেন। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সময় তার মেয়ে ইমা (১৮)-কে চড়-থাপ্পড় মারারও অভিযোগ করা হয়।
 
জরিনা বেগম বলেন, মামলা তুলে না নিলে আমাদের হত্যা করা হবে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। আমরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।
 
তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে আমি আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় একটি পিটিশন মামলাও করেছি।
 
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. শাহনাল হোসেনের স্ত্রী লাকি বেগম বলেন, আত্মরক্ষার জন্য আমার স্বামী দু-একটি ইট ছুড়ে ছিলেন। তবে তাদের বাড়ির কোনো জানালার কাচ ভাঙেনি এবং কাউকে মারধরও করা হয়নি। বরং আমার স্বামীই মারধরের শিকার হয়েছেন। অথচ উল্টো আমাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।
 
এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত