আপডেট : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিফাতুল ইসলাম জনি।
 
গতকাল সোমবার (১৮ মে) দুপুর ২টার দিকে সিরাজদীখান প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ সিফাতুল ইসলাম জনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তিনি বিভিন্ন সময় নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছেন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
 
তিনি অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে সমন্বয় করে থানা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার তার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছেন। বিভিন্ন স্থানে তাকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এবং তাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
 
সংবাদ সম্মেলনে জনি আরও বলেন, শাহাদাত শিকদার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরেও তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
 
এ সময় স্থানীয় যুবদল নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 
এ অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার বলেন, আমি জেনেছি একজন মাদক ব্যবসায়ী আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। সে একাধিক মাদক মামলার আসামি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর একটিও সত্য প্রমাণিত হলে আমি দায় স্বীকার করব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিফাতুল ইসলাম জনি।
 
গতকাল সোমবার (১৮ মে) দুপুর ২টার দিকে সিরাজদীখান প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ সিফাতুল ইসলাম জনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তিনি বিভিন্ন সময় নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছেন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
 
তিনি অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে সমন্বয় করে থানা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার তার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছেন। বিভিন্ন স্থানে তাকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এবং তাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
 
সংবাদ সম্মেলনে জনি আরও বলেন, শাহাদাত শিকদার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরেও তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
 
এ সময় স্থানীয় যুবদল নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 
এ অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার বলেন, আমি জেনেছি একজন মাদক ব্যবসায়ী আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। সে একাধিক মাদক মামলার আসামি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর একটিও সত্য প্রমাণিত হলে আমি দায় স্বীকার করব।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত