সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কি হইছে এটাতো আবার কোন সমস্যাই না এটা মিক্সের বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।
সভায় উপস্থিত ছিলেন সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, এসআই মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান হাওলাদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদ্বীপ ঘোষসহ উপজেলার বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, শোভাযাত্রার রুট নির্ধারণ, স্বেচ্ছাসেবক কার্যক্রম এবং সার্বিক সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, রথযাত্রা উৎসব যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারীরা উৎসব চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত