পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল করেছে। গতকাল বুধবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে থানার সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসেন বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল ও রেস্তোরাঁয় খাবার বিক্রি বন্ধ রাখতে হবে। পাশাপাশি উন্মুক্ত স্থানে ধূমপান পরিহার, অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না করা এবং সকল ধর্মপ্রাণ মুসলমান নারী-পুরুষকে রমজানের মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসেনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মো. ওয়াসিম মিয়া, রশুনিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবদুল আলী, ইছাপুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. শহিদুল ইসলাম, সেক্রেটারি সুলতান আহমেদ, জৈনসার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মনির হোসেনসহ বিভিন্ন নেতাকর্মী।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

মতামত