আপডেট : রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে রাধাষ্টমী উৎসব উদযাপন

সিরাজদীখানে রাধাষ্টমী উৎসব উদযাপন
মুন্সীগঞ্জের সিরাজদীখানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীমতি রাধারানীর জন্মতিথি রাধাষ্টমী উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া শ্রী শ্রী গৌরনিতাই মন্দিরে মঙ্গলআরতির মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। পরে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুর ১২টার দিকে শ্রীমতি রাধারানীর অভিষেক এবং দুপুর ২টার দিকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানে মন্দিরের ভক্ত, অনুসারী, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী এবং ইসকন নামহট্ট সংঘের সদস্যরা অংশ নেন।
 
এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সদস্য বাপ্পী ঘোষ, প্রভাষীষ ঘোষ দিপু, অশোক ঘোষ, হরেকৃষ্ণ ঘোষ, ফনিরাম দাস, যোগেশ দাস, জীবন দাস, শিমুল ঘোষ, শ্রাবণ ঘোষসহ স্থানীয় ভক্তরা।
 
মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষ বলেন, শ্রী শ্রী গৌরনিতাই মন্দির কমিটি সারা বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও মহাসমারোহে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সখা শ্রীমতি রাধারানীর জন্মতিথি রাধাষ্টমী উদযাপন করা হয়েছে। সকল জীবের মঙ্গল কামনায় রাধারানীর অভিষেক ও মহাপ্রসাদের আয়োজন করা হয়।
 
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
শ্রী শ্রী গৌরনিতাই মন্দির কমিটির সভাপতি অধীর চন্দ্র ঘোষ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও মন্দির কমিটির উদ্যোগে শ্রীমতি রাধারানীর জন্মতিথি রাধাষ্টমী যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাড়ম্বরে পালন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে রাধাষ্টমী উৎসব উদযাপন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে রাধাষ্টমী উৎসব উদযাপন

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের সিরাজদীখানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীমতি রাধারানীর জন্মতিথি রাধাষ্টমী উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া শ্রী শ্রী গৌরনিতাই মন্দিরে মঙ্গলআরতির মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। পরে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুর ১২টার দিকে শ্রীমতি রাধারানীর অভিষেক এবং দুপুর ২টার দিকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানে মন্দিরের ভক্ত, অনুসারী, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী এবং ইসকন নামহট্ট সংঘের সদস্যরা অংশ নেন।
 
এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সদস্য বাপ্পী ঘোষ, প্রভাষীষ ঘোষ দিপু, অশোক ঘোষ, হরেকৃষ্ণ ঘোষ, ফনিরাম দাস, যোগেশ দাস, জীবন দাস, শিমুল ঘোষ, শ্রাবণ ঘোষসহ স্থানীয় ভক্তরা।
 
মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষ বলেন, শ্রী শ্রী গৌরনিতাই মন্দির কমিটি সারা বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও মহাসমারোহে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সখা শ্রীমতি রাধারানীর জন্মতিথি রাধাষ্টমী উদযাপন করা হয়েছে। সকল জীবের মঙ্গল কামনায় রাধারানীর অভিষেক ও মহাপ্রসাদের আয়োজন করা হয়।
 
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
শ্রী শ্রী গৌরনিতাই মন্দির কমিটির সভাপতি অধীর চন্দ্র ঘোষ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও মন্দির কমিটির উদ্যোগে শ্রীমতি রাধারানীর জন্মতিথি রাধাষ্টমী যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাড়ম্বরে পালন করা হয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত