আপডেট : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে রাস্তার পাশ থেকে আনুমানিক ৩৭ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১ জুলাই) সকালে উপজেলার কোলা ইউনিয়ন এলাকার ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন পাকা রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টা থেকে বুধবার সকাল ৭টার মধ্যে যেকোনো সময়ে ছাতিয়ানতলী গ্রামের ওই সড়কের পাশে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয় বাসিন্দারা মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্থানীয়রা জানান, মৃত ব্যক্তিটি দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন।

সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল কার্যক্রম সম্পন্ন করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে রাস্তার পাশ থেকে আনুমানিক ৩৭ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১ জুলাই) সকালে উপজেলার কোলা ইউনিয়ন এলাকার ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন পাকা রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টা থেকে বুধবার সকাল ৭টার মধ্যে যেকোনো সময়ে ছাতিয়ানতলী গ্রামের ওই সড়কের পাশে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয় বাসিন্দারা মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্থানীয়রা জানান, মৃত ব্যক্তিটি দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন।

সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল কার্যক্রম সম্পন্ন করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত