আপডেট : রোববার, ০৩ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম উদ্বোধন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম উদ্বোধন করা হয়েছে।
 
গতকাল শনিবার (২ মে) বেলা ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পশ্চিম পাশে নির্মিত সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় এ স্কিম উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ্।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী মো. সাইদুল ইসলাম, সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ্ বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় নিরাপদ পানি পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নের ফলে গ্রামীণ জনগোষ্ঠী সুপেয় পানির সুবিধা পাবে এবং জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটবে। তিনি আরও বলেন, রশুনিয়া ইউনিয়নে দীর্ঘদিনের নিরাপদ পানির চাহিদা পূরণে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. সাইদুল ইসলাম জানান, প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এর আওতায় ৪.২ কিলোমিটার পানির লাইন স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৩০০টি পরিবার নিরাপদ পানির সুবিধা পাবে।
নির্মিত এ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল মেসার্স ছাদিয়া এন্টারপ্রাইজ। তিনি আরও জানান, প্রকল্পটি চালু হওয়ার ফলে রশুনিয়া এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম উদ্বোধন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের সিরাজদীখানে রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম উদ্বোধন করা হয়েছে।
 
গতকাল শনিবার (২ মে) বেলা ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পশ্চিম পাশে নির্মিত সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় এ স্কিম উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ্।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী মো. সাইদুল ইসলাম, সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ্ বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় নিরাপদ পানি পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নের ফলে গ্রামীণ জনগোষ্ঠী সুপেয় পানির সুবিধা পাবে এবং জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটবে। তিনি আরও বলেন, রশুনিয়া ইউনিয়নে দীর্ঘদিনের নিরাপদ পানির চাহিদা পূরণে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. সাইদুল ইসলাম জানান, প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এর আওতায় ৪.২ কিলোমিটার পানির লাইন স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৩০০টি পরিবার নিরাপদ পানির সুবিধা পাবে।
নির্মিত এ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল মেসার্স ছাদিয়া এন্টারপ্রাইজ। তিনি আরও জানান, প্রকল্পটি চালু হওয়ার ফলে রশুনিয়া এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত