আপডেট : সোমবার, ০৪ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে শাপলায় শতাধিক মানুষের বাড়তি রোজগার

বর্ষা এলেই মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার খাল-বিল, নদ-নদী আর বিস্তীর্ণ নিচু জমিগুলো পানিতে টইটম্বুর হয়ে ওঠে। কৃষিকাজের কাজ কমে আসে, অনেক ক্ষেতেই আয়-রোজগারও বন্ধ হয়ে পড়ে। এই বন্ধ রাস্তায় তখন নতুন পথ হয়ে ওঠে একটি জলজ ফুল শাপলা। জ্যৈষ্ঠ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত,এই পাঁচ মাসে শতাধিক কৃষক, শ্রমিক, এমনকি শিক্ষার্থীও শাপলা তুলে বিক্রি করে বাড়তি আয় করছেন। অনেকের কাছে এটি মৌসুমি আয় নয় বরং সংসারের মূল চালিকাশক্তি।
গতকাল রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের চরনিমতলা বিলে গিয়ে দেখা যায়, কেউ কোমর পানিতে দাঁড়িয়ে শাপলা তুলছেন, কেউ বা নৌকায় ভরে ফিরছেন রাস্তার দিকে। এছাড়া রশুনিয়া, ইমামগঞ্জ, চোরমর্দন, তালতলা, নিমতলা সড়কের পাশে সারি সারি শাপলা বাঁধা হচ্ছে মোঠায়। বিকেলের দিকে আসেন পাইকাররা, নিয়ে যান ঢাকার বাজারে।
জানা যায়,একসময় শুধুই সৌন্দর্যের প্রতীক ছিল শাপলা। এখন তা হয়ে উঠেছে এ উপজেলা মানুষের জীবিকার অবলম্বন। বর্ষায় যখন চারদিক পানিতে থইথই করে, তখন এই একটুকরো ফুলই ঘুরিয়ে দেয় শতাধিক পরিবারের জীবনের চাকা। শাপলা শুধু আয়ই এনে দিচ্ছে না, খাদ্যতালিকায়ও যোগ করছে পুষ্টি। তরকারি হিসেবে শাপলা সুস্বাদু ও পুষ্টিকর, আবার সম্পূর্ণ প্রাকৃতিক ও রাসায়নিকমুক্ত।
মনির হোসেন, ইছামতি নদীর পাড়ের একজন শাপলা সংগ্রহকারী, জানালেন, ১২ বছর ধরে বর্ষায় শাপলা তুলে বিক্রি করি। এখন প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার টাকার শাপলা বিক্রি হয়। সংসারে কিছুটা স্বস্তি আসে। আরেক সংগ্রাহক মল্লিক বাবু বলেন, সকালে বেরিয়ে দুপুর পর্যন্ত ৩০ থেকে ৪০ মোঠা শাপলা তুলতে পারি। পাইকাররাই এসে কিনে নিয়ে যায়। শাপলা বিক্রিতে কোনো পুঁজি লাগে না,শুধু সময় ও শ্রম দরকার। প্রতিটি মোঠায় থাকে ৫০টি শাপলা। মোঠাপ্রতি পাইকারি দাম ১২ টাকা। পাইকাররা এসব শাপলা রাতেই নিয়ে যান ঢাকার যাত্রাবাড়ি আড়তে, সেখানে বিক্রি হয় ৩৫ থেকে ৩৭ টাকায়। চরনিমতলা গ্রামের পাইকার মোহাম্মদ উল্লাহ বলেন, প্রতিদিন প্রায় দুই হাজার মোঠা শাপলা কিনি। গাড়িভাড়া, শ্রমিক মজুরি, আড়ৎ খরচ বাদ দিয়েও ভালো লাভ থাকে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাইদ শুভ্র বলেন, শাপলা একটি নিরাপদ সবজি। এই ফুলে কোনো কীটনাশক বা সার ব্যবহার করা হয় না, ফলে এটি স্বাস্থ্যকরও বটে। বর্তমানে এই উপজেলায় প্রতি মাসে প্রায় কোটি টাকার শাপলা বিক্রি হচ্ছে। তিনি আরো বলেন, যদি এটি আধুনিক পদ্ধতিতে চাষ করা যায়, তাহলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি গবেষণা ইনস্টিটিউটসহ সংশ্লিষ্টদের এদিকে নজর দেওয়া উচিত।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে শাপলায় শতাধিক মানুষের বাড়তি রোজগার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে শাপলায় শতাধিক মানুষের বাড়তি রোজগার

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত