আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে শিশুদের আগুন খেলায় খড়ের পালা ভস্মীভূত

মুন্সীগঞ্জের সিরাজদীখানে শিশুদের আগুন নিয়ে খেলার অসাবধানতায় একটি বড় খড়ের পালা পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মধ্যপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিরাজদীখান ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে ওই বাড়িসহ আশপাশের বসতঘর।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে জাহাঙ্গীর হোসেনের বাড়ির খড়ের পালার পাশে তার নাতি আগুন নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে খড়ে আগুন লেগে দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

​সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. আরিফ আনোয়ার জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, ছোট শিশুদের আগুন নিয়ে খেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আমাদের দুটি ইউনিট দ্রুত পৌঁছাতে পারায় জাহাঙ্গীর হোসেনের বসতঘরসহ পার্শ্ববর্তী অন্তত ২ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

​তিনি আরও বলেন, অভিভাবকদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ—আপনার সন্তানদের আগুন, দিয়াশলাই বা লাইটার থেকে দূরে রাখুন। সামান্য এই অসাবধানতা বড় ধরনের প্রাণহানি বা ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।

​অগ্নিকাণ্ডে খড়ের পালার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে শিশুদের আগুন খেলায় খড়ের পালা ভস্মীভূত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে শিশুদের আগুন খেলায় খড়ের পালা ভস্মীভূত

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে শিশুদের আগুন নিয়ে খেলার অসাবধানতায় একটি বড় খড়ের পালা পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মধ্যপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিরাজদীখান ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে ওই বাড়িসহ আশপাশের বসতঘর।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে জাহাঙ্গীর হোসেনের বাড়ির খড়ের পালার পাশে তার নাতি আগুন নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে খড়ে আগুন লেগে দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

​সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. আরিফ আনোয়ার জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, ছোট শিশুদের আগুন নিয়ে খেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আমাদের দুটি ইউনিট দ্রুত পৌঁছাতে পারায় জাহাঙ্গীর হোসেনের বসতঘরসহ পার্শ্ববর্তী অন্তত ২ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

​তিনি আরও বলেন, অভিভাবকদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ—আপনার সন্তানদের আগুন, দিয়াশলাই বা লাইটার থেকে দূরে রাখুন। সামান্য এই অসাবধানতা বড় ধরনের প্রাণহানি বা ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।

​অগ্নিকাণ্ডে খড়ের পালার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত