আপডেট : রোববার, ২১ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে শীতের শাকে সয়লাব হাট বাজার

সিরাজদীখানে শীতের শাকে সয়লাব হাট বাজার

শীত মৌসুম শুরু হতেই মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার হাট বাজারগুলোতে দেখা যাচ্ছে টাটকা শাক-সবজির সমাহার। বিভিন্ন ধরনের শীতকালীন শাক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, সিরাজদীখান ও ইছাপুরা বাজারে কলই শাক, বৌত্তা শাক, মেথি শাক, খুদিরা শাক, লাল শাক, সরিষা শাক ও ধনে পাতাসহ নানা ধরনের শাক প্রতিটি আটি ৫ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। শাকগুলো একেবারেই টাটকা হওয়ায় ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।
স্থানীয় কৃষক ও বিক্রেতারা জানান, শীতের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় শাক-সবজির ফলন ভালো হয়েছে। ফলে প্রতিদিনই তারা টাটকা শাক বাজারে আনছেন। এতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি আশপাশের এলাকাতেও সরবরাহ সম্ভব হচ্ছে।
ইছাপুরা ইউনিয়নের বাসিন্দা আবদুল কাদের বলেন, শীত আসলেই বাজারে এত ধরনের শাক পাওয়া যায়। ইছাপুরা বাজারে শাকগুলো খুবই টাটকা এবং দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে। ৫ থেকে ১০ টাকায় আটি শাক কিনতে পারছি, এতে সংসারের খরচ কম হচ্ছে। আরেক ক্রেতা রিনা বেগম বলেন, এখানকার শাকগুলো সকালে তোলা, তাই একেবারেই ফ্রেশ। কম দামে পুষ্টিকর খাবার পাওয়া যাচ্ছে বলে নিয়মিত এই বাজার থেকেই শাক কিনি। শাক বিক্রেতা মো. হাবিবুর রহমান বলেন, এবার শীতে আবহাওয়া ভালো থাকায় শাকের ফলন ভালো হয়েছে। আমরা নিজের ক্ষেত থেকে শাক তুলে বাজারে বিক্রি করছি। তাই দাম কম হলেও বিক্রি ভালো হচ্ছে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে শীতের শাকে সয়লাব হাট বাজার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে শীতের শাকে সয়লাব হাট বাজার

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

শীত মৌসুম শুরু হতেই মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার হাট বাজারগুলোতে দেখা যাচ্ছে টাটকা শাক-সবজির সমাহার। বিভিন্ন ধরনের শীতকালীন শাক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, সিরাজদীখান ও ইছাপুরা বাজারে কলই শাক, বৌত্তা শাক, মেথি শাক, খুদিরা শাক, লাল শাক, সরিষা শাক ও ধনে পাতাসহ নানা ধরনের শাক প্রতিটি আটি ৫ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। শাকগুলো একেবারেই টাটকা হওয়ায় ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।
স্থানীয় কৃষক ও বিক্রেতারা জানান, শীতের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় শাক-সবজির ফলন ভালো হয়েছে। ফলে প্রতিদিনই তারা টাটকা শাক বাজারে আনছেন। এতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি আশপাশের এলাকাতেও সরবরাহ সম্ভব হচ্ছে।
ইছাপুরা ইউনিয়নের বাসিন্দা আবদুল কাদের বলেন, শীত আসলেই বাজারে এত ধরনের শাক পাওয়া যায়। ইছাপুরা বাজারে শাকগুলো খুবই টাটকা এবং দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে। ৫ থেকে ১০ টাকায় আটি শাক কিনতে পারছি, এতে সংসারের খরচ কম হচ্ছে। আরেক ক্রেতা রিনা বেগম বলেন, এখানকার শাকগুলো সকালে তোলা, তাই একেবারেই ফ্রেশ। কম দামে পুষ্টিকর খাবার পাওয়া যাচ্ছে বলে নিয়মিত এই বাজার থেকেই শাক কিনি। শাক বিক্রেতা মো. হাবিবুর রহমান বলেন, এবার শীতে আবহাওয়া ভালো থাকায় শাকের ফলন ভালো হয়েছে। আমরা নিজের ক্ষেত থেকে শাক তুলে বাজারে বিক্রি করছি। তাই দাম কম হলেও বিক্রি ভালো হচ্ছে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত