আপডেট : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে শীতে হাঁসের কদর, বাজার সয়লাব

শীত মৌসুম এলেই মুন্সীগঞ্জের সিরাজদীখানে হাঁসের কদর বেড়ে যায় বহুগুণ। শীতকালে হাঁসের ডিম ও মাংস খেতে মানুষের আলাদা রুচি থাকায় উপজেলার বিভিন্ন হাটবাজার ও সড়কের পাশে হাঁস ও হাঁসের ডিম বিক্রির ধুম পড়ে যায়। বিশেষ করে সাপ্তাহিক হাটের দিন হাঁসের প্যাঁক প্যাঁক শব্দে মুখর হয়ে ওঠে পুরো বাজার এলাকা।

শরীরে বাড়তি উষ্ণতা পাওয়ার আশায় অনেকেই শীতকালে শখ করে হাঁসের মাংস ও ডিম খান। ফলে এ সময় হাঁস ও হাঁসের ডিমের দাম স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়ে যায়। সুস্বাদু মাংসের জন্য হাঁসের প্রতি মানুষের আগ্রহ বহুদিনের।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে সরেজমিনে সিরাজদীখান বাজারের সাপ্তাহিক হাট ঘুরে দেখা যায়, ইছামতী নদীর তীরবর্তী এ বাজারে প্রতি বুধবার হাট বসে। হাঁস ক্রয়-বিক্রয়ের জন্য সমবায় মার্কেটের সামনে নির্দিষ্ট স্থান রয়েছে। হাটের দিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামের নারী-পুরুষ ও কিশোররা তাদের পরিবারের পালন করা হাঁস বিক্রির জন্য নিয়ে আসেন। এসব হাঁসের মধ্যে রয়েছে দেশি পাতিহাঁস, চীনাহাঁস ও রাজহাঁস। দূর-দূরান্ত থেকেও ক্রেতারা এই হাটে হাঁস কিনতে আসেন।

ক্রেতা আব্দুল লতিফ বলেন, গরু, ছাগল ও মুরগির মাংস সারা বছরই খাওয়া হয়। কিন্তু শীত এলেই হাঁস খাওয়ার ইচ্ছা জাগে। হাঁসের মাংস শীতে খেতে ভালো লাগে, শরীরের ঠান্ডাভাবও কিছুটা কমে।

আরেক ক্রেতা মো. ইকবাল শেখ বলেন, শীতকালই হাঁসের মাংস খাওয়ার উপযুক্ত সময়। এ সময় হাঁসের মাংসের স্বাদ কয়েকগুণ বেড়ে যায়। দাম একটু বেশি হলেও কিনতেই হয়।

হাঁস বিক্রেতা মো. আল ইসলাম জানান, শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাঁসের চাহিদা বেড়েছে। বর্তমানে হাঁস ৪০০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্য বাজারের তুলনায় এখানে দাম কিছুটা কম।
আরেক বিক্রেতা মো. আমিনুল শেখ বলেন, শীত এলেই হাঁসের মাংসের চাহিদা সবচেয়ে বেশি থাকে। দেশি হাঁস ৪০০-৬০০ টাকা, চীনাহাঁস ৬০০ থেকে ১ হাজার টাকা এবং রাজহাঁস ১ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

মুরগি বিক্রেতা আব্দুস সালাম জানান, হাঁসের কদর বাড়ায় দেশি মুরগির চাহিদা কমেছে। এক সপ্তাহ আগে যেখানে মুরগি ৩৫০ টাকায় বিক্রি হয়েছে, এখন সেখানে ২৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
সিরাজদীখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এই বাজারে হাঁস-মুরগির হাট বসছে। শীতকালে মানুষের আগ্রহ আরও বেড়ে যায়, যা আমাদের জন্যও আনন্দের।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী বলেন, হাঁসের মাংস দেরিতে হজম হয় এবং কফ বাড়ায়। তবে চোখের ছানি ও স্বরভঙ্গ রোগে উপকারী। হাঁসের মাংসে এলডিএল কোলেস্টেরল থাকায় হৃদরোগীদের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। তবুও শীতকালে হাঁসের মাংস খাওয়া এখন এক ধরনের অঘোষিত রেওয়াজে পরিণত হয়েছে।
৩১.১২.২৫

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে শীতে হাঁসের কদর, বাজার সয়লাব
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে শীতে হাঁসের কদর, বাজার সয়লাব

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত