আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহকে বিজয়ী করতে দলীয় কোন্দল ও দীর্ঘদিনের মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধ হয়েছেন সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।
গত বুধবার রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের কেয়াইন গ্রামের বটতলায় আয়োজিত এক নির্বাচনী সভায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা শেখ মো. আব্দুল্লাহর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। সভায় দীর্ঘদিনের রাজনৈতিক বিভেদ ভুলে সবাই এক মঞ্চে এসে নির্বাচনী লড়াইয়ে সক্রিয় হওয়ার ঘোষণা দেন।
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) আসনে বর্তমানে রাজনীতির নতুন সমীকরণ স্পষ্ট হয়ে উঠছে। ভোটারদের মতে, এই আসনে বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহকে কেন্দ্র করে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, তা নির্বাচনী মাঠে তাকে সুবিধাজনক অবস্থানে রাখবে।
জানা যায়, সভায় দীর্ঘদিনের রাজনৈতিক বিভেদ ভুলে ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানান,জেলা বিএনপির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য ফজলুর রহমান, মঞ্জুর হোসেন সেন্টু, যুবদল নেতা সেলিম ভূইয়া, সাবেক ছাত্রনেতা রানা ভূইয়া ও স্বপনসহ প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী। তারা সবাই মান-অভিমান ভুলে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হন।
জেলা বিএনপির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ভূইয়া বলেন, দলের স্বার্থে আমরা সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছি। এই আসন থেকে আমাদের প্রার্থীকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিতে মাঠে নেমেছি।
শেখ মো. আব্দুল্লাহর গ্রহণযোগ্যতা কেবল বিএনপির মধ্যেই সীমাবদ্ধ নেই। সম্প্রতি জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে তাঁর প্রতি সমর্থন জানিয়ে নিজ নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেনের নেতৃত্বে শতাধিক কর্মী বিএনপিতে যোগদান করেন।
এ বিষয়ে শেখ মো. আব্দুল্লাহ বলেন, জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। সিরাজদীখান ও শ্রীনগরের অবহেলিত জনপদকে আধুনিকভাবে গড়ে তোলা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) আসনে অন্য প্রার্থীরা হলেন বিএনপির বিদ্রোহী ফুটবল প্রতীকের প্রার্থী মো. মমিন আলী,জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী একেএম ফখরুদ্দিন
রাজী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আতিকুর রহমান খান এবং ইনসাফ বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীকের প্রার্থী রোকেয়া আক্তারও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
উল্লেখ্য,সিরাজদীখান উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৯০টি। এখানে পুরুষ ভোটার ১লাখ৪১হাজার ৯৫১ জন এবং মহিলা ভোটার ১লাখ ৩০হাজার ৩৪ জন। মোট ভোটার ২লাখ ৭১হাজার ৯৮৫ জন। শ্রীনগর উপজেলায় ভোটকেন্দ্র ৮০টি। পুরুষ ভোটার ১লাখ ৩৯হাজার ৬৩ জন এবং মহিলা ভোটার ১লাখ ৩১হাজার ৯৭৫ জন। মোট ভোটার ২লাখ ৭১হাজার ৩৮ জন।
সব মিলিয়ে মুন্সীগঞ্জ-১ আসনে মোট ভোটকেন্দ্র ১৭০টি। পুরুষ ভোটার ২লাখ ৮১হাজার ১৪ জন, মহিলা ভোটার ২লাখ ৬২হাজার ৯ জন এবং মোট ভোটার সংখ্যা ৫লাখ ৪৩হাজার ২৩ জন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

মতামত