মুন্সীগঞ্জের সিরাজদীখানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের শ্রীশ্রী গৌরনিতাই মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দানিয়াপাড়ার শ্রীশ্রী মদনমোহন রাধারাণী জিউর মন্দিরে গিয়ে শেষ হয়।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ,সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) আনোয়ার পারভেজ, সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন,সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম, অ্যাডভোকেট সমরেশনাথ, গোবিন্দ দাস পোদ্দার, জয়ন্ত ঘোষ, নারায়ণ চন্দ্র কর্মকার ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক জ্ঞানদ্বীপ ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জ্ঞানদ্বীপ ঘোষ বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করতেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও আদর্শের চর্চার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, পারস্পরিক সম্প্রীতি ও শান্তির বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত