আপডেট : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের শুভ রথযাত্রা মহোৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের শ্রীশ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দির থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়ে শ্রীশ্রী গৌর-নিতাই মন্দিরে গিয়ে শেষ হয়। ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও ভক্তদের অংশগ্রহণে রথযাত্রাটি উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।
 
আগামী ২৪ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। এদিন শ্রীশ্রী গৌর-নিতাই মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে শ্রীশ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দিরে এসে শেষ হবে। এর মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বর্ণাঢ্য এ রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করেন।
 
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু জ্ঞানদীপ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক ও সার্জন অধ্যাপক ডা. দুলাল দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল দাস, সহ-সভাপতি বাবু সমরেশ নাথ ও বাবু গোবিন্দ দাস পোদ্দার, সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত ঘোষ এবং বিশিষ্ট সমাজসেবক বাবু চন্দ্রনাথ বণিক।
 
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ রথযাত্রায় অংশগ্রহণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের শুভ রথযাত্রা মহোৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের শ্রীশ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দির থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়ে শ্রীশ্রী গৌর-নিতাই মন্দিরে গিয়ে শেষ হয়। ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও ভক্তদের অংশগ্রহণে রথযাত্রাটি উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।
 
আগামী ২৪ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। এদিন শ্রীশ্রী গৌর-নিতাই মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে শ্রীশ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দিরে এসে শেষ হবে। এর মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বর্ণাঢ্য এ রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করেন।
 
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু জ্ঞানদীপ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক ও সার্জন অধ্যাপক ডা. দুলাল দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল দাস, সহ-সভাপতি বাবু সমরেশ নাথ ও বাবু গোবিন্দ দাস পোদ্দার, সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত ঘোষ এবং বিশিষ্ট সমাজসেবক বাবু চন্দ্রনাথ বণিক।
 
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ রথযাত্রায় অংশগ্রহণ করেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত