আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে সরকারি দপ্তরের ওয়েবসাইটে নেই হালনাগাদ তথ্য

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদ তথ্য নেই। আবার অনেক ওয়েবসাইটে প্রবেশই করা যাচ্ছে না। এতে সংশ্লিষ্টদের উদাসীনতা চোখে পড়ছে। এ অবস্থায় নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে, উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের ওয়েবসাইটে এখনো সাবেক কর্মকর্তার নাম ও ছবি রয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বন বিভাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে এখনো সাবেক কর্মকর্তার নাম ও ছবি রয়েছে, যা বিভ্রান্তিকর। তাছাড়া সেখানে সাধারণ নাগরিকদের জন্য প্রয়োজনীয় কোনো সেবার তথ্যও নেই। যার মধ্যে সেবার ধরন, আবেদন প্রক্রিয়া বা কর্মকর্তাদের তথ্য স্পষ্ট নেই।
এদিকে, উপজেলা সেটেলমেন্ট অফিস, একটি বাড়ি একটি খামার প্রকল্প অফিস, উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স ফর এডুকেশন সেন্টার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা পল্লী ফাউন্ডেশন এসব দপ্তরের ওয়েবসাইটে ঢুকতে গেলেই সদস্যা দেখায়। ফলে এসব সেবা অনলাইন থেকে পাওয়া তো দূরের কথা, ওয়েবসাইটের অস্তিত্ব নিয়েই জনমনে প্রশ্ন উঠেছে।
বাসাইল ইউনিয়নের বাসিন্দা সেবা গ্রহীতা মো. আরিফ হোসেন বলেন, আমি সম্প্রতি সাব-রেজিস্ট্রার অফিসের কিছু সেবা সম্পর্কে জানার জন্য অনলাইনে তথ্য খুঁজেছি। কিন্তু সাইটে কোনো তথ্য ছিল না। বাধ্য হয়ে অফিসে যেতে হয়েছে। এতে সময় ও খরচ দুটোই বাড়ে।
শিক্ষিকা রোকসানা পারভীন বলেন, স্কুলের জন্য উপবৃত্তির বিষয়ে অনলাইন ফরম খোঁজ করছিলাম। শিক্ষা অফিসের ওয়েবসাইটে গিয়ে দেখি গত পাঁচ বছর ধরে কোনো তথ্যই আপডেট হয়নি। এটা খুবই হতাশাজনক।
এ উপজেলায় কর্মরত সাংবাদিকরা জানান, সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরির সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নাম ও যোগাযোগ তথ্য প্রয়োজন হয়। কিন্তু বেশিরভাগ দপ্তরের ওয়েবসাইট হালনাগাদ না থাকায় তা পাওয়া যায় না। অনেক দপ্তরের ওয়েবসাইটে এখনো বদলি হওয়া কর্মকর্তাদের ছবি ও মোবাইল নম্বর রয়েছে। এতে পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটে। তারা জানান, প্রশাসনের উচিত বিষয়টিকে গুরুত্ব দিয়ে ওয়েবসাইটগুলো দ্রুত হালনাগাদে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমি প্রায় তিন মাস আগে এই উপজেলায় যোগদান করেছি। এখনো অফিসের ওয়েবসাইটে আগের কর্মকর্তা মহোদয়ের ছবি ও তথ্য রয়ে গেছে। বিষয়টি আমার নজরে আছে। আগামী এক সপ্তাহের মধ্যেই ওয়েবসাইটটি হালনাগাদ করার ব্যবস্থা নিবো।
সিরাজদীখান পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম মো. নুরুল আলম ভূঁইয়া বলেন, আমাদের অফিসের ওয়েবসাইটটি মুন্সিগঞ্জ অফিস থেকে আপডেট করা হয়। এখনো সেটি হালনাগাদ করা হয়নি। আমি তাদের জানাবো, যাতে তারা দ্রুত ওয়েবসাইটটি ঠিকঠাক করে আপডেট করে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের ওয়েবসাইট গুলো এখনো হালনাগাদ হয়নি, যা আমার নজরে আসার পর আমি সংশ্লিষ্ট সকল দপ্তরকে দ্রুত হালনাগাদ করার নির্দেশ দিয়েছি। এরপরও যদি কেউ গড়িমসি করে বা সময়মতো ওয়েবসাইট হালনাগাদ না করে, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে সরকারি দপ্তরের ওয়েবসাইটে নেই হালনাগাদ তথ্য
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে সরকারি দপ্তরের ওয়েবসাইটে নেই হালনাগাদ তথ্য

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত