পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং উপকারভোগীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদীখানে সাজেদা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের আলাউদ্দিন কমপ্লেক্সে ফাউন্ডেশনের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় উপকারভোগীদের মধ্যে বিনা মূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সাজেদা ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে সারাদেশে ১৫ হাজার উপকারভোগীর মধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার গাছের চারা বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সিরাজদীখান উপজেলায় ৮৫ জন উপকারভোগীর মধ্যে ৫১০টি এবং মুন্সীগঞ্জ জেলায় ১ হাজার ৩৮৮ জন উপকারভোগীর মধ্যে ১১ হাজার ৬৮০টি চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান।
এ সময় সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. জসিম উদ্দিন, ফোকাল পার্সন (কৃষি ইউনিট) মো. আবু তাহের, সুব্রত সরকার, আঞ্চলিক ব্যবস্থাপক (বিবর্তন ও সূচনা) অধীর চন্দ্র দাস, আঞ্চলিক হিসাব কর্মকর্তা (অর্থ ও হিসাব) মো. আহসান হাবিব শাহিন, মো. ফারুক আহমেদ, এলাকা ব্যবস্থাপক (সূচনা ও বিবর্তন) মো. সুমন হোসেন,মো. জামাল হোসাইন, এলাকা হিসাব ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) চাঁন মিয়া (রুবেল), শাখা ব্যবস্থাপক সরদার দিপু, কৃষি কর্মকর্তা এবং শাখার অন্যান্য কর্মকর্তারা।
সাজেদা ফাউন্ডেশনের এ উদ্যোগের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, উপকারভোগীদের পুষ্টির চাহিদা পূরণ এবং বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত