সপ্তাহে দুই দিন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা গ্রামে সুখের ঠিকানায় জমে ওঠে সাপ্তাহিক হাট। হাটে কাপড়, জুতা-স্যান্ডেল, হাঁড়িপাতিল, প্লাস্টিক সামগ্রী, খেলনা ও নিত্যপ্রয়োজনীয় ঘরোয়া জিনিসপত্রসহ নানা পণ্য সুলভ দামে বিক্রি হয়।
উপজেলার বিভিন্ন গ্রামের নারী-পুরুষ এখানে কেনাকাটা করতে আসেন। বিশেষ করে জামাকাপড়ের চাহিদা সবচেয়ে বেশি। ক্রেতারা বলছেন, দাম তুলনামূলক কম হওয়ায় ও পণ্যের মান ভালো থাকায় তারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাটজুড়ে ক্রেতাদের ভিড়। বিভিন্ন দোকানে নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কাপড়, ঘরোয়া পণ্য, হাঁড়িপাতিল, প্লাস্টিক সামগ্রী ও খেলনার দোকানগুলোতে ছিল জমজমাট কেনাবেচা।
উত্তর গোবরদী গ্রামের গৃহবধূ সাদিয়া আক্তার বলেন,প্রতি সপ্তাহেই যতটা সম্ভব এই হাটে আসার চেষ্টা করি। ছোট বাচ্চার জন্য শীতের জামাকাপড়, মোজা, টুপি থেকে শুরু করে ঘরোয়া কিছু প্রয়োজনীয় জিনিস—সবই এখান থেকে কিনেছি। সবচেয়ে ভালো লাগে যে, অন্য বাজারে যেখানে একই ধরনের জিনিসের দাম অনেক বেশি, এখানে তুলনায় কম দামেই পাওয়া যায়। দাম কম হলেও মান খুব একটা খারাপ নয়, বরং বেশ ভালোই। নিজের মত করে দেখে-শুনে, দরদাম করে আরাম করে কেনাকাটা করা যায়,এই সুবিধাটাই আমাকে বারবার এই হাটে নিয়ে আসে।
কুচিয়ামোড়া গ্রামের গৃহবধূ মাহমুদা খানম বলেন,এ হাটে এলে মনে হয় যেন সব কিছু এক জায়গায় পেয়ে গেলাম। কাপড়, প্লাস্টিক সামগ্রী, ঘরোয়া ব্যবহার্য সবকিছু এখানে পাওয়া যায় এবং দামও খুবই সাশ্রয়ী। বিশেষ করে কাপড়ের মান আমাকে সবসময় সন্তুষ্ট করেছে। অন্য বাজারে একই জিনিস কিনতে গেলে অনেক খরচ পড়ে, অথচ এখানে অল্প টাকায় ভালো মানের পণ্য পাওয়া যায়। তাই পরিবারের প্রয়োজন মেটাতে আমরা প্রায়ই এই হাটে আসি।
কাপড় বিক্রেতা মো. আব্দুল মালেক বলেন,আমি ঢাকার বিভিন্ন পাইকারি মার্কেট থেকে কাপড় এনে এখানে বিক্রি করি। সাপ্তাহিক হাটে দুই দিন বুধবার ও বৃহস্পতিবার বেচাবিক্রি করি। হাট শুরু থেকেই ক্রেতারা আসতে থাকে, তবে বিকেলের পর ভিড় একদম বেড়ে যায়। গ্রামাঞ্চলের মানুষ সাধারণত ভালো মানের কাপড় কম দামে কিনতে চান, তাই তারা আমাদের দোকানে বারবার ফিরে আসেন। বিক্রি মোটামুটি ভালোই হয়, যা ব্যবসা চালানোর জন্য যথেষ্ট সহায়ক।
হাঁড়িপাতিল ব্যবসায়ী নাসির উদ্দিন মিয়া বলেন,আমি ঢাকা থেকে বিভিন্ন রকমের হাঁড়িপাতিল এনে এই হাটে বিক্রি করি। ক্রেতারা বেশ ধৈর্য নিয়ে পণ্য দেখে, হাতে নিয়ে মান পরীক্ষা করে এবং তারপর দরদাম করে। অনেক সময় তারা আমাদের কাছে মান নিয়ে পরামর্শও চান। আমরা চেষ্টা করি ভালো মানের জিনিস সুলভ দামে দিতে—তাই তারা খুশি থাকেন। নিয়মিতই ভালো বিক্রি হয়, বিশেষ করে হাটের দিনগুলোতে।
প্লাস্টিক পণ্যের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন,হাটের পরিবেশ খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাচ্ছন্দ্যময়। গ্রামের মানুষ এখানে আসলে সময় নিয়ে সব কিছু দেখে, দরদাম করে এবং তারপর কিনে। তারা এমনভাবে পর্যালোচনা করে যে আমরা বিক্রেতারাও সন্তুষ্ট হই। বিক্রিও ভালো হয় কারণ মানুষ এখানে আসলে খালি হাতে ফিরে যায় না।
শীতের পোশাক বিক্রেতা ইউসুফ আলী বলেন,শীতের মৌসুম শুরু হওয়ায় সোয়েটার, টুপি, গ্লাভস, মোজা এসবের চাহিদা কয়েক গুণ বেড়েছে। সকাল থেকেই ক্রেতারা ভিড় করছেন। শীতের পোশাক সাধারণত পরিবারে একসাথে একাধিকজনের প্রয়োজন হয়, তাই একজন ক্রেতা এসে ৩-৪টি করে আইটেম নিয়ে যাচ্ছেন। এতে বিক্রিও বেশ ভালো হচ্ছে। আমরা চেষ্টা করি যতটা সম্ভব কম দামে মানসম্মত পণ্য দিতে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

মতামত