মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সামাজিক সম্প্রীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। মুন্সীগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সিরাজদীখান উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. ইসরাফিল।
সভায় বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা।
সভায় ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সমাজে শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মতামত