মুন্সীগঞ্জের সিরাজদীখানে সার বিক্রিতে স্বচ্ছতা, সঠিক মূল্য ও কৃষকদের সহজ প্রাপ্তি নিশ্চিত করতে বাজারের সার ডিলারদের দোকানঘর পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র। গতকাল রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজারের বিভিন্ন সার ডিলারের দোকান পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সার মজুতের পরিমাণ, বিক্রিমূল্য, সরকারি নির্দেশনা অনুসরণ এবং কৃষকদের সার সরবরাহের বিষয়ে নিবিড়ভাবে যাচাই করেন কৃষি কর্মকর্তা। এসময় ডিলারদের নিয়মিত রেজিস্টার হালনাগাদ রাখা, সরকারি নির্ধারিত দামের বাইরে বিক্রি না করা এবং কোনোভাবেই কৃষকদের হয়রানি না করার নির্দেশনা দেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, কৃষকদের সময়মতো পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির সিরাজদীখান উপজেলা সভাপতি মো. আতাউর রহমানসহ স্থানীয় সার ব্যবসায়ীরা।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

মতামত