আপডেট : রোববার, ১০ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে সাড়ে তিন কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সেতু থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এ কারণে এই সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সরেজমিনে দেখা যায়, রাস্তার অধিকাংশ স্থানে বড় বড় ঘাস ও আগাছায় ঢেকে গেছে। কোথাও গভীর গর্তে বর্ষার পানি জমে আছে। রাস্তাটি এতটাই পরিত্যক্ত যে, এখন সেখানে সাপ ও ব্যাঙের বসবাস হয়েছে। এতে চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, রাস্তাটি পাকা হলে কোলা ইউনিয়নের বাসিন্দারা মাত্র ১০ থেকে ১৫ মিনিটেই উপজেলা পরিষদ, সিরাজদীখান বাজার ও আশপাশের এলাকায় পৌঁছাতে পারতেন। কিন্তু মেরামত না থাকায় এখন প্রায় এক ঘণ্টা ঘুরপথে যেতে হচ্ছে, যা সময়, শ্রম ও খরচ বাড়িয়ে দিয়েছে।
ছাতিয়ানতলী গ্রামের বাসিন্দা কাউসার হোসেন বলেন,রাস্তাটি পাকা ও চলাচলের উপযোগী হলে অল্প সময়েই উপজেলা পরিষদ, থানা যাওয়া যেত। এখন ইছাপুরা ও কুসুমপুর হয়ে অনেকটা ঘুরে যেতে হয়, যা সময় ও ভোগান্তি দুটোই বাড়িয়ে দিচ্ছে।
কোলা গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, আমাদের উৎপাদিত ফসল সিরাজদীখান বাজারে নিয়ে যাওয়া যায় না। বাজারে যেতে অনেক দূর ঘুরে যেতে হয়। রাস্তাটি মেরামত বা পাকা হলে চলাচলের সুবিধা হবে এবং সিরাজদীখানের সাথে সুন্দর যোগাযোগ গড়ে উঠবে। কিন্তু না হওয়ায় আমাদের ফসল অন্য বাজারে নিয়ে বিক্রি করতে হয়, যা আমাদের জন্য বড় ক্ষতির কারণ। তাই রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।
ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, এটি উপজেলা পরিষদে যাওয়ার সবচেয়ে সরাসরি পথ। কবে শেষবার সংস্কার হয়েছে মনে নেই। রাস্তাটি দ্রুত মেরামত হলে সময় ও শ্রম দুটোই বাঁচবে। বর্তমানে ঘুরপথে যেতে এক ঘণ্টা লাগে, কিন্তু সংস্কার হলে মাত্র ২০ মিনিটেই কোলা ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদে যাওয়া যাবে।
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু বলেন, এটি ইউনিয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। বহুদিন ধরে উপজেলা পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা চলছে। রাস্তাটি সংস্কার হলে দ্রুত সময়ে কোলা ইউনিয়ন থেকে উপজেলা পরিষদে আসতে পারবে মানুষজন। আশা করি প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে জনগণকে একটি টেকসই ও নিরাপদ রাস্তার উপহার দেবে। তিনি আরো বলেন, এই সড়কটি স্বাধীনতার পর থেকে কখনোই মেরামত হয়নি। রাস্তাটি সংস্কার করা হলে ইছাপুরা, কোলা ও রশুনিয়া ইউনিয়নের মানুষ সহজেই চলাচল করতে পারবে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ বলেন,এই সড়কটির কিছু অংশ এখনও মাটি ভরাট হয়নি। ইউনিয়ন পরিষদ যদি সেই অংশে মাটি ফেলে রাস্তা সমতল করে দেয়, তবে আমরা দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে রাস্তার বাকি অংশ সুন্দর ও কার্যকরী করার কাজ শুরু করব। আমাদের লক্ষ্য হলো একটি টেকসই ও মানসম্মত রাস্তা নির্মাণ করা, যাতে সাধারণ মানুষ সহজেই দ্রুত উপজেলা পরিষদ, সিরাজদীখান বাজার ও থানা এলাকায় যাতায়াত করতে পারে। আমরা সেই ব্যবস্থা খুব দ্রুত বাস্তবায়ন করব।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে সাড়ে তিন কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে সাড়ে তিন কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত