মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়ন স্টুডেন্টস সোসাইটির মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গেলো মঙ্গলবার বিকেলে খাসমহল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়। বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতিসংঘের সাবেক আইসিটি কর্মকর্তা নজরুল ইসলাম, নটর ডেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,করপোরেট প্রশিক্ষক এবং এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক আবদুল্লাহ তাহের। পেশাজীবীদের মধ্যে বক্তব্য দেন সিলেট রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. আওলাদ হোসেন, লাফার্জ হোলসিমের প্রধান পরিবেশ প্রকৌশলী মো. মহিউদ্দিন এবং আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ আলম। ইঞ্জিনিয়ার শাহিদুল হাসান শাওন ও শিক্ষানবিশ আইনজীবী রাকিব হাসান জিসানের যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন, ইউনিয়ন বিএনপির আহŸায়ক মো. আব্দুল লতিফ ও সদস্য সচিব মো. আবুল হোসেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত ও নৃত্য পরিবেশনায় অংশ নেন স্থানীয় শিল্পীরা।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৫

মতামত