আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে স্থানীয়দের টাকায় “ড্রেন” নির্মাণ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দেরচর গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে স্থানীয়দের টাকায় একটি ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গতকাল সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ড্রেনের মাধ্যমে জমে থাকা পানি সঠিকভাবে নিষ্কাশিত হচ্ছে। এলাকাবাসীর মুখে স্বস্তির ছাপ। স্থানীয় মসজিদের মুসল্লি থেকে শুরু করে শিক্ষার্থী ও পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছেন।
জানা যায়, প্রতি বর্ষা মৌসুমে মিনার মসজিদের পূর্ব পাশে তাহের ভান্ডারী বাড়ির সামনে জমে থাকা পানিতে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। এতে মসজিদের মুসল্লি, শিক্ষার্থী, কৃষিকাজে নিয়োজিত কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের চলাচলে প্রতিনিয়ত সমস্যা হচ্ছিল।
জলাবদ্ধতা নিরসনে স্থানীয় বাসিন্দা মো. খবিউল্লাহ মিয়া ও প্রবাসী মো. শরীফ হোসেনসহ সমাজসচেতন ব্যক্তিরা উদ্যোগ নেন। ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলকে চাঁন সজীবের তত্ত্বাবধানে এবং এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ড্রেন নির্মাণ করা হয়। ড্রেন নির্মাণে ব্যবহৃত হয় পাঁচটি ৬ ইঞ্চি পাইপ এবং ছয়জন শ্রমিক। সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলে নির্মাণকাজ। এতে ব্যয় হয় প্রায় ১৭ হাজার টাকা।
পূর্ব চান্দেরচর গ্রামের বাসিন্দা খবিউল্লাহ মিয়া বলেন, দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে আমরা নিজেরাই এগিয়ে এসেছি। সবাই সহযোগিতা করেছে বলেই সম্ভব হয়েছে। বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলকে চাঁন সজীব বলেন, দীর্ঘদিন ধরে ওই স্থানে বর্ষা এলেই জলাবদ্ধতা তৈরি হতো। ফলে এলাকার মানুষকে অনেক কষ্টে চলাফেরা করতে হতো। বিষয়টি আমি গুরুত্ব দিয়ে দেখি এবং এলাকাবাসীর সঙ্গে আলাপ-আলোচনা করি। পরে নিজের ও স্থানীয়দের সহযোগিতায় পাঁচটি ৬ ইঞ্চি পাইপ দিয়ে পরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করি। এখন আর সেখানে পানি জমে থাকে না, মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে স্থানীয়দের টাকায় “ড্রেন” নির্মাণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে স্থানীয়দের টাকায় “ড্রেন” নির্মাণ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দেরচর গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে স্থানীয়দের টাকায় একটি ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গতকাল সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ড্রেনের মাধ্যমে জমে থাকা পানি সঠিকভাবে নিষ্কাশিত হচ্ছে। এলাকাবাসীর মুখে স্বস্তির ছাপ। স্থানীয় মসজিদের মুসল্লি থেকে শুরু করে শিক্ষার্থী ও পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছেন।
জানা যায়, প্রতি বর্ষা মৌসুমে মিনার মসজিদের পূর্ব পাশে তাহের ভান্ডারী বাড়ির সামনে জমে থাকা পানিতে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। এতে মসজিদের মুসল্লি, শিক্ষার্থী, কৃষিকাজে নিয়োজিত কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের চলাচলে প্রতিনিয়ত সমস্যা হচ্ছিল।
জলাবদ্ধতা নিরসনে স্থানীয় বাসিন্দা মো. খবিউল্লাহ মিয়া ও প্রবাসী মো. শরীফ হোসেনসহ সমাজসচেতন ব্যক্তিরা উদ্যোগ নেন। ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলকে চাঁন সজীবের তত্ত্বাবধানে এবং এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ড্রেন নির্মাণ করা হয়। ড্রেন নির্মাণে ব্যবহৃত হয় পাঁচটি ৬ ইঞ্চি পাইপ এবং ছয়জন শ্রমিক। সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলে নির্মাণকাজ। এতে ব্যয় হয় প্রায় ১৭ হাজার টাকা।
পূর্ব চান্দেরচর গ্রামের বাসিন্দা খবিউল্লাহ মিয়া বলেন, দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে আমরা নিজেরাই এগিয়ে এসেছি। সবাই সহযোগিতা করেছে বলেই সম্ভব হয়েছে। বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলকে চাঁন সজীব বলেন, দীর্ঘদিন ধরে ওই স্থানে বর্ষা এলেই জলাবদ্ধতা তৈরি হতো। ফলে এলাকার মানুষকে অনেক কষ্টে চলাফেরা করতে হতো। বিষয়টি আমি গুরুত্ব দিয়ে দেখি এবং এলাকাবাসীর সঙ্গে আলাপ-আলোচনা করি। পরে নিজের ও স্থানীয়দের সহযোগিতায় পাঁচটি ৬ ইঞ্চি পাইপ দিয়ে পরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করি। এখন আর সেখানে পানি জমে থাকে না, মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত