আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে স্বাস্থ্য কমপ্লেক্সে সাংসদের হঠাৎ পরিদর্শন

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শনে গিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
 
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় বেশ কয়েকজন রোগী হাসপাতালের নানা অনিয়ম ও সেবায় ভোগান্তির কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
 
পরিদর্শন শেষে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ বলেন, দীর্ঘ সময় ধরে হাসপাতাল পরিদর্শন করে দেখা গেছে, এখানে প্রধান সমস্যা জনবল সংকট। পাশাপাশি কিছু প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতিরও ঘাটতি রয়েছে। চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার, তাই হাসপাতাল পরিদর্শনের মাধ্যমেই আমি আমার কার্যক্রম শুরু করেছি।
তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকার জনগণের সব ধরনের মৌলিক চাহিদা পূরণে কাজ করব। বিশেষ করে হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা দালাল চক্রের দৌরাত্ম্য কোনোভাবেই বরদাশত করা হবে না। আশপাশের কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে যুক্ত দালালরা এখানে সক্রিয় রয়েছে। ভবিষ্যতে হাসপাতালে দালালের উপস্থিতি পাওয়া গেলে প্রশাসনের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী অহিদুল ইসলাম অহিদ, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে স্বাস্থ্য কমপ্লেক্সে সাংসদের হঠাৎ পরিদর্শন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে স্বাস্থ্য কমপ্লেক্সে সাংসদের হঠাৎ পরিদর্শন

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শনে গিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
 
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় বেশ কয়েকজন রোগী হাসপাতালের নানা অনিয়ম ও সেবায় ভোগান্তির কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
 
পরিদর্শন শেষে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ বলেন, দীর্ঘ সময় ধরে হাসপাতাল পরিদর্শন করে দেখা গেছে, এখানে প্রধান সমস্যা জনবল সংকট। পাশাপাশি কিছু প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতিরও ঘাটতি রয়েছে। চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার, তাই হাসপাতাল পরিদর্শনের মাধ্যমেই আমি আমার কার্যক্রম শুরু করেছি।
তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকার জনগণের সব ধরনের মৌলিক চাহিদা পূরণে কাজ করব। বিশেষ করে হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা দালাল চক্রের দৌরাত্ম্য কোনোভাবেই বরদাশত করা হবে না। আশপাশের কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে যুক্ত দালালরা এখানে সক্রিয় রয়েছে। ভবিষ্যতে হাসপাতালে দালালের উপস্থিতি পাওয়া গেলে প্রশাসনের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী অহিদুল ইসলাম অহিদ, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত