মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরোনের খিলগাঁও গ্রামে সড়কের পাশে থাকা একটি বড় কড়ই গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সিফাতুল ইসলাম জনির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিরাজদীখান-ইছাপুরা সড়কের পাশে গাছ কাটার দৃশ্য দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন দিন আগে গাছটি কাটা শুরু হয়।পরে গতকাল (বুধবার) গাছটি সরিয়ে ফেলে। দীর্ঘদিন ধরে গাছটি এলাকাবাসীকে ছায়া দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল। গাছ কাটার সঙ্গে জড়িত
শ্রমিকরা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিএনপির পার্টি অফিস নির্মাণের কথা বলে গাছটি কাটতে বলা হয়েছিল। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এলাকাবাসীর অভিযোগ, কোনো সরকারি অনুমতি ছাড়াই এভাবে বড় গাছ কাটা পরিবেশ সংরক্ষণ আইনসহ বিদ্যমান আইন লঙ্ঘনের শামিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা সিফাতুল ইসলাম জনি বলেন, আমি একটি গাছ কেটেছি। যেখান থেকে গাছটি কাটা হয়েছে, সেটি আমার ব্যক্তিগত জায়গা। এখানে কোনো পার্টি অফিস করা হবে না। ইট-বালুর ব্যবসার জন্য একটি গদি তৈরির প্রয়োজনে গাছটি কাটা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, এ বিষয়ে আগে কেউ আমাকে জানায়নি। আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি এখনই লোক পাঠিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

মতামত