আপডেট : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে সড়কে শুধুই অটোরিকশা, যানজটে অতিষ্ঠ জনজীবন

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ১৪টি ইউনিয়নের প্রধান ও আঞ্চলিক সড়কগুলো এখন যেন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। অনুমোদনহীন ও নিয়ন্ত্রণহীনভাবে এসব যান চলাচলের ফলে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। এতে করে পথচারী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
 
গতকাল বুধবার বেলা ১১টা থেকে সিরাজদীখান বাজার, ইছাপুরা চৌরাস্তা, মালখানাগর চৌরাস্তা, নিমতলা ও বালুচর ইউনিয়নের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, অটোরিকশাগুলো কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী উঠানামা করছে। অনেক স্থানে পুরো সড়ক দখল করে অটোরিকশার সারি দাঁড়িয়ে থাকায় সাধারণ মানুষের হেঁটে চলাচল করাও দায় হয়ে পড়েছে। বিশেষ করে বাজার এলাকাগুলোতে এই সমস্যা সবচেয়ে বেশি প্রকট।
 
নিমতলা বাজার এলাকার পথচারী রফিকুল ইসলাম (৪৫) ক্ষোভ প্রকাশ করে বলেন,সড়কে নামলেই অটোরিকশার চাপ। এখন আর হেঁটে চলার মতো নিরাপদ জায়গা নেই। স্কুলগামী শিশু ও বয়স্কদের নিয়ে রাস্তায় বের হওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও কেউ দেখছে না।
 
এনজিওর কর্মী শাহিনুর রহমান (৩২) জানান,প্রতিদিন অফিসে যাওয়ার পথে যানজটে আটকে থাকতে হয়। অটোরিকশাগুলো এত এলোমেলোভাবে চলে যে সময়মতো গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না। এই যানজটের কারণে প্রতিদিন গড়ে আধা ঘণ্টা দেরি হচ্ছে।
 
মোটরসাইকেল চালক আল আমিন বলেন,
অটোরিকশার কারণে সড়ক দিয়ে চলাচল করা যায় না। তারা কোনো নিয়ম-কানুন মানে না। যেখানে ইচ্ছা সেখানেই গাড়ি ঘুরিয়ে বা দাঁড় করিয়ে রাখে। এতে মাঝেমধ্যেই দুর্ঘটনার মতো ঘটনা ঘটে। দ্রুত তাদের নিয়ম-নীতির আওতায় আনা জরুরি।
 
অটোরিকশা চালক মো. জসিম উদ্দিন (৩৮) বলেন,আমাদের আলাদা কোনো স্ট্যান্ড নেই। পেটের দায়ে গাড়ি চালাতে হয়, তাই যাত্রী যেখানে ডাকে সেখানেই থামতে হয়। প্রশাসন যদি নির্দিষ্ট স্ট্যান্ড করে দেয়, আমরা অবশ্যই নিয়ম মেনে চলব।
 
একই সুর শোনা যায় চালক সালাম মিয়া (৪০)-এর কণ্ঠেও। তিনি বলেন,এই অটোরিকশা চালিয়েই আমাদের সংসার চলে। আইন বা নিয়ম থাকলে আমরা মানতে রাজি। কিন্তু এখন কোনো তদারকি বা নির্দিষ্ট নিয়ম না থাকায় যে যার মতো চলছে।
 
এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন,বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। উপজেলার বিভিন্ন মোড়ে যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে পুলিশ নিয়মিত কাজ করছে। বিশৃঙ্খলভাবে চলা অটোরিকশাগুলোর বিরুদ্ধে দ্রুত অভিযান চালানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
বয়রাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেন্টু মিয়া বলেন,শুধু অভিযান নয়, স্থায়ী সমাধানের জন্য দ্রুত লাইসেন্স ব্যবস্থা চালু, নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা জরুরি। না হলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাবে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন,
সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা কাজ করছি। অটোরিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণসহ একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি দ্রুতই সাধারণ মানুষ এর সুফল পাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে সড়কে শুধুই অটোরিকশা, যানজটে অতিষ্ঠ জনজীবন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে সড়কে শুধুই অটোরিকশা, যানজটে অতিষ্ঠ জনজীবন

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত