আপডেট : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে হিমাগারে মজুত ২৩ হাজার ২২৭ টন আলু

চলতি মৌসুমে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ১০টি হিমাগারে মোট ২৩ হাজার ২২৭ মেট্রিক টন আলু মজুত রয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে এ তথ্য জানিয়েছে। এর মধ্যে খাওয়ার আলু ১২ হাজার ৫৫৩ টন এবং বীজ আলু ১০ হাজার ৬৭৪ টন।
উপজেলার ১০টি হিমাগারের মোট ধারণক্ষমতা ৭৩ হাজার ১৩০ মেট্রিক টন। এর মধ্যে ফাইভ স্টার কোল্ড স্টোরেজ ৩হাজার ৫৭৩ টন, শবনম কোল্ড স্টোরেজ ১হাজার ৮০০ টন, নাহার কোল্ড স্টোরেজ ২০০ টন, নেপচুন কোল্ড স্টোরেজ ১হাজার ১০০ টন, হাসান কোল্ড স্টোরেজ ১৫৮ টন, মডেল কোল্ড স্টোরেজ ৯৬১ টন, সম্রাট কোল্ড স্টোরেজ ৫হাজার ৮০০ টন, আনাম কোল্ড স্টোরেজ ৪হাজার ৪৩০ টন, শাহাজালাল কোল্ড স্টোরেজ ২হাজার ৭৫৭ টন এবং ফয়েজ কোল্ড স্টোরেজ ২হাজার ৪৪৮ টন আলু মজুদ রয়েছে।
জানা যায়, সিরাজদীখানে সাধারণত ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আলু রোপণ শুরু হয় এবং মাসের শেষ সপ্তাহে রোপণ সম্পন্ন হয়। গত মৌসুমে ৮ হাজার ৮৯০ হেক্টর জমিতে আলু রোপণ হয়েছিল। চলতি মৌসুমেও প্রায় একই পরিমাণ জমিতে রোপণের সম্ভাবনা রয়েছে।
গতকাল রবিবার দুপুরে সরেজমিনে বিভিন্ন হিমাগার ঘুরে দেখা যায়, এ বছর হিমাগারগুলোতে এখনো উল্লেখযোগ্য পরিমাণ আলু মজুদ থাকলেও কৃষকরা প্রধানত বীজ আলু বের করছেন। খাদ্য আলু বের করতে আগ্রহী নন অনেকেই। দাম না পাওয়া এবং লোকসানের আশঙ্কায় বেশিরভাগ কৃষকই এখনও তাদের খাদ্য আলু হিমাগারে রেখেই দিয়েছেন। এতে হিমাগার কর্তৃপক্ষও উদ্বেগে রয়েছে।
রশুনিয়া ইউনিয়নের কৃষক হাবিবুর রহমান বলেন,আমার ২০০ বস্তা আলু ফাইভ স্টার কোল্ড স্টোরেজে আছে। আলুর দাম নাই এ কারণে আনতে পারছি না। আমার মতো অনেক কৃষকই এবার আলু নেবে না। আমরা অনেক লোকসান খেয়েছি।
মধ্যপাড়া ইউনিয়নের কৃষক আওলাদ হোসেন বলেন,আমি ফয়েজ কোল্ড স্টোরেজে ৪০০ বস্তা আলু রেখেছি। এর মধ্যে কিছু বিক্রি করেছি, এখনো আড়াইশো বস্তা রয়েছে। দাম খুবই কম আলুগুলো আনতে ভয় লাগছে। আল্লাহই জানে আমাদের কপালে কী আছে। এবার আমি লোকসানে পথে বসে গেছি।
কৃষক ফেরদৌস হাসান বলেন,আমি শবনম কোল্ড স্টোরেজে ২৬৫ বস্তা আলু রেখেছি। বস্তাপ্রতি ৬০০ টাকায় কিনেছিলাম। এখন ঠিকঠাক দামই বলা যাচ্ছে না। কী করবো বুঝতে পারছি না। মনে হচ্ছে অর্ধেক পর্যন্ত লোকসান গুনতে হবে। মালখানগর ইউনিয়নের ফয়েজ কোল্ড স্টোরেজের অ্যাকাউন্ট ম্যানেজার শহিদুর রহমান বলেন, আমাদের কৃষকদের সঙ্গে চুক্তি থাকে যে ৩০ নভেম্বরের মধ্যে তাদের মজুদকৃত আলু নিয়ে যেতে হবে। সে কারণে আমরা মাইকিং করেছি, যাতে তারা দ্রুত আলু নিয়ে যান। কিন্তু এবার আলুর দাম কম থাকায় বস্তাপ্রতি ৪০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে, তাই ভাড়া দিয়ে হিমাগারে রাখা তাদের পক্ষে লাভজনক নয়। এতে আমরা হিমাগার কর্তৃপক্ষও বিপাকে পড়ছে।
আনাম কোল্ড স্টোরেজের ম্যানেজার শহীদুল ইসলাম পারভেজ বলেন,আমাদের হিমাগারে যে পরিমাণ আলু আছে, তা আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। বর্তমানে বীজ আলুই বেশি বের হচ্ছে। যদি কৃষকরা ভালো দাম পেত, তাহলে এত দুশ্চিন্তা থাকত না। এবার কৃষকরা ব্যাপক লোকসানে পড়েছে।
শবনম কোল্ড স্টোরেজের ম্যানেজার মাহবুব আলী জিতু বলেন,আমাদের কোল্ড স্টোরেজে এখন প্রায় ২৮ হাজার বস্তা আলু মজুদ রয়েছে। এরমধ্যে ১০-১২ হাজার বস্তা বীজ আলু, বাকিগুলো খাদ্য আলু। কোম্পানির নির্দেশে আগামী ১০ জানুয়ারির মধ্যে কৃষকদের সব আলু সরিয়ে নিতে হবে। তাই আমরা মাইকিং করে কৃষকদের জানাচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, ডিসেম্বরের শুরু থেকেই আলু রোপণ শুরু হবে। এখন হিমাগার থেকে বীজ আলু বের হচ্ছে, পাশাপাশি খাদ্য আলুও বের হচ্ছে। শুরুতে ধারণা ছিল হিমাগারে প্রচুর আলু থাকবে, কিন্তু হিসাব দেখে মনে হচ্ছে শেষ পর্যন্ত অতটা থাকবে না। অবশিষ্ট আলুগুলো বাজারে চলে যাবে, তাই দুশ্চিন্তার কিছু নেই। তবে কৃষকরা এবার অনেক লোকসান গুনেছে। আশার কথা, আগামী মৌসুমে আলুতে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে হিমাগারে মজুত ২৩ হাজার ২২৭ টন আলু
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে হিমাগারে মজুত ২৩ হাজার ২২৭ টন আলু

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত