মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তুহিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের জংশন রোড ব্রিজের ঢাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তুহিন উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের আলী আহম্মদের ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত