মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসান খান (৮৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৩ মে) বিকেল ৪টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাসান খান ওই গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সৈয়দপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় হাসান খানের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।
মতামত