মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ১২০ গ্রাম গাঁজাসহ আব্দুর রহমান (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল শনিবার (১৬ মে) ভোরে উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রহমান ওই গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, আব্দুর রহমানের বসতবাড়ির দক্ষিণ পাশের ঘরে তল্লাশি চালিয়ে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ক
মতামত