মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোবারক বেপারী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবিরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোবারক বেপারী ওই এলাকার মো. শরিয়তউল্লাহ বেপারীর ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মতামত