মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কবির হোসেন (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার মালখানগর চৌরাস্তা সংলগ্ন বিসমিল্লাহ রেস্টুরেন্টের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কবির হোসেন উপজেলার কাজীরবাগ গ্রামের মৃত হাকিমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মতামত